মোবাইল নির্ভর প্রজন্মের বাস্তব জিবন।
মোবাইল নির্ভর প্রজন্ম বাস্তব জীবনের সম্পর্ক ও অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ভার্চুয়াল জগতে বেশি সময় কাটাতে গিয়ে তারা প্রকৃত আনন্দ ও মানবিক সংযোগ হারিয়েছে।
মোবাইল নির্ভর প্রজন্ম বাস্তব জীবনের চেয়ে ভার্চুয়াল জগতে কিছু সময় কাটায়,
ফলে সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। চোখ স্ক্রিনে আটকে থাকলেও,
বাস্তবে অনুভূতি আর অভিজ্ঞতা অনেকটাই অপূর্ণ থেকে যায়।
সূচিপত্রঃ মোবাইল নির্ভর প্রজন্মের বাস্তব জিবন
- মোবাইল নির্ভর প্রজন্ম কি।
- দৈনন্দিন জীবনে মোবাইলের ব্যবহার।
- ভার্চুয়াল জগত বনাম বাস্তব জীবন।
- সামাজিক সম্পর্কের উপর প্রভাব।
- শিক্ষা জীবনে মোবাইলের প্রভাব।
- মানসিক স্বাস্থ্যের পরিবর্তন।
- সময় ব্যবস্থাপনা সমস্যা।
- ইতিবাচক দিক ও সুযোগ।
- সমাধান ও সচেতনতার প্রয়োজন।
- উপসংহার।
মোবাইল নির্ভর প্রজন্ম কি
মোবাইল নির্ভর প্রজন্ম (মূলত Gen Z বা তার পরের প্রজন্ম) বলতে সেই তরুণ
জনগোষ্ঠীতে বোঝায়, যাদের দৈনন্দিন জীবন, যোগাযোগ, বিনোদন ও শিক্ষা
সম্পূর্ণভাবে স্মার্টফোন ও ইন্টারনেট কেন্দ্রিক। এরা শৈশব থেকে প্রযুক্তির
সাথে পরিচিত এবং পড়াশোনা, সামাজিক যোগাযোগ (ফেসবুক, ইনস্টাগ্রাম) ও তথ্যের জন্য
মোবাইল ফোনের ওপর গভীরভাবে নির্ভরশীল।
মোবাইল নির্ভর প্রজন্মের প্রধান বৈশিষ্ট্য ও প্রভাবঃ
- গভীর আসক্তি: অর্ধেকের বেশি তরুণ দিনে পাঁচ ঘন্টার বেশি এবং অনেকে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে।
- যোগাযোগ ও সামাজিকতা: বাস্তব আড্ডার চেয়ে ভার্চুয়াল জগতে যোগাযোগ বেশি পছন্দ করে। অনলাইনে বেশি সময় কাটায়। ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে বেশি মনোযোগ থাকে।
- তথ্যের সহজলভ্যতা: পড়াশোনা, ক্লাস টেস্ট এসাইনমেন্ট ও চাকরির খবরা খবর ফোন অ্যাপের মাধ্যমে পাওয়া যায় এগুলোর জন্য অনলাইন জগত ভালো।
- মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব: অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে, একাকীত্ব, হতাশা এবং ফোন না থাকলে অস্বস্তিবোধ বা আসক্তি তৈরি হয়।
- কর্মদক্ষতা: পুরনো প্রজন্মের তুলনায় তারা স্মার্টফোন ব্যবহারে বেশি দক্ষ।
- সমস্যা: এই প্রজন্ম অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে শারীরিক সমস্যা(চোখের সমস্যা, ঘাড় ব্যথা) এবং সামাজিক দক্ষতার অভাবে ভুগছে
আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং কি সত্যিই সবার জন্য
দৈনন্দিন জীবনে মোবাইল এর ব্যবহার
দৈনন্দিন জীবনে মোবাইল ফোন যোগাযোগ, তথ্য আদান-প্রদান,ব্যাংকিং,কেনাকাটা,
শিক্ষা এবং বিনদনের একটি অপরিহার্য ডিজিটাল হাতিয়ার। ভিডিও কল, সোশ্যাল মিডিয়া,
ইমেইল, জিপিএস নেভিগেশন, এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এটি জীবনকে দ্রুত
ও সহজ করেছে।
ইন্টারনেট সংযুক্ত এই ডিভাইসটি ক্যামেরা, ক্যালকুলেটর, ও ঘড়ির কাজও করে।
দৈনন্দিন জীবনে মোবাইল এর গুরুত্ব অনেক। মোবাইল এর মাধ্যমে, বিশ্বের যেকোন
প্রান্তে তাৎক্ষণিক অডিও/ভিডিও কল এবং মেসেজিং (ফেসবুক, হোয়াটসঅ্যাপ,
ইমেইল)
অর্থনৈতিক লেনদেনের জন্য মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন
বিকাশ, নগদ, রকেট অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ, টাকা পাঠানো এবং শপিং
করা যায়। তথ্য ও শিক্ষার জন্য মোবাইল ফোনের ভূমিকা অনেক। ইন্টারনেটের
মাধ্যমে যে কোন বিষয় সার্চ করা, ই-বুক পড়া এবং অনলাইন ক্লাসে অংশগ্রহণ
করা যায়।
মোবাইল ফোন এর মাধ্যমে গান শোনা, সিনেমা বা ভিডিও দেখা এবং গেম খেলার মাধ্যমে
বিভিন্ন প্রকার বিনোদন নেওয়া যাই। মোবাইল ফোনের মাধ্যমে দৈনিক কাজ যেমন
অ্যালার্ম দেওয়া, ক্যালেন্ডার চেক করা, বিভিন্ন বিষয় নোট রাখা এবং
জিপিএস ম্যাপ ব্যবহার করা যায়।
তবে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরী। কারণ এতে
চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত এবং মোবাইলের প্রতি আসক্তি তৈরি হতে পারে।
তাই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা ও সচেতন থাকা জরুরী।
ভার্চুয়াল জগত বনাম বাস্তব জীবন
ভার্চুয়াল জগত কম্পিউটার-সৃষ্ট সিমুলেশন ডিজিটাল মাধ্যম, যা দ্রুত যোগাযোগ ও
বিনোদনের সুবিধা দেয়, কিন্তু এতে শারীরিক অস্বস্তি ও গভীর আবেগের অভাব থাকে।
অন্যদিকে, বাস্তব জীবন সরাসরি মানবিক মিথস্ক্রিয়া অভিজ্ঞতা এবং ভৌত পরিবেশের
উপর নির্ভরশীল।
ভার্চুয়াল জগত অসীম সম্ভাবনা ও নমনীয়তা দিলেও, বাস্তব জগতই প্রকৃত মানবীয়
সংযোগ ও মানসিক তৃপ্তি প্রদান করে। বাস্তব জীবনে আমরা মানুষের সাথে সরাসরি কথা
বলি, স্পর্শ অনুভব করি। সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ মূলত স্পেন ভিত্তিক, যা
অধিকাংশ সময় অগভীর হয়।
বাস্তব জীবন প্রকৃতির নিয়ম(যেমন মাধ্যাকর্ষণ) দ্বারা নিয়ন্ত্রিত। ভার্চুয়াল
জগত বা vr প্রোগ্রামারদের তৈরি কোড দিয়ে চলে, যেখানে ইচ্ছা করলেই নিয়ম বা
পরিবেশ পরিবর্তন করা যায়। ভার্চুয়াল জগত বিশ্বকে হাতের এনেছে, দূরবর্তী
মানুষের সাথে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব। কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা,
যেমন-প্রকৃতির মাঝে হাটা বা মানুষের স্পর্শ অনুভব করা, ভার্চুয়াল জগত
অসম্ভব।
বাস্তব জীবনের বন্ধু বা পরিবেশের সাথে কাটানো সময় সরাসরি আবেগ তৈরি করে।
ভার্চুয়াল জগতে অনেক সময় আবেগের অতিরঞ্জন বা ভুল বোঝাবুঝি হয়, যা সত্যিকারের
মানুষের তৃপ্তি দিতে ব্যর্থ হতে পারে। বাস্তব জগত অনেক বেশি অস্থিতিশীল এবং
সেখানে শারীরিক ঝুঁকি থাকে। ভার্চুয়াল জগত নিরাপদ মনে হলেও, এটি আসক্তি তৈরি
করতে পারে এবং সাইবার অপরাধের কারণ হতে পারে।
ভার্চুয়াল জগৎ বর্তমানে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা কাজের ক্ষেত্র ও
শিক্ষার নতুন সুযোগ তৈরি করছে। তবে এটি যেন বাস্তব জীবনের সম্পর্ক ও মানবিক
যোগাযোগ কে ছাপিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। একটি সুস্থ জীবনের
জন্য ভার্চুয়াল জগতে সময় কাটানোর পাশাপাশি বাস্তব জগত প্রকৃতির সাথে সংযুক্ত
থাকা জরুরী।
সামাজিক সম্পর্কের উপর প্রভাব
সামাজিক সম্পর্কের উপর বিশ্বায়ন, তথ্যপ্রযুক্তি এবং আধুনিক জীবনযাত্রার ব্যাপক
ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রয়েছে। প্রযুক্তি যোগাযোগ সহজ করলেও অতিরিক্ত
ব্যবহার পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কে বিচ্ছিন্নতা এবং ভুল বোঝাবুঝি তৈরি
করেছে। অন্যদিকে, এটি সামাজিক মূলধন বৃদ্ধি, পেশাগত নেটওয়ার্কিং এবং দলগত
কাজের দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর ফলে বাস্তব জীবনে
পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটেছে, যাকে ফাবিং বলা হয়। অতিরিক্ত মোবাইল
ব্যবহারের ফলে একাকীত্ব, মানসিক অবসাদ এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে
পারে। এই পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহারের সময় কমানো এবং মানবিক
সম্পর্কে প্রতি সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
সঙ্গি বা বন্ধুর সাথে কথা বলার সময় মোবাইলে তাকিয়ে থাকা বা বারবার চেক করা
সম্পর্কের মান কমিয়ে দেয়, যা অবহেলার অনুভূতি তৈরি করে। এই সব বিষয়ে সচেতন
থাকা জরুরী। এসব বিষয় সম্পর্কে গভীরতা কমিয়ে দিচ্ছে। তাই এগুলো এড়িয়ে চলা
উচিত।
শিক্ষা জীবনে মোবাইলের প্রভাব
শিক্ষাজীবনে মোবাইলের গুরুত্ব অপরিসীম, যা একই সাথে জ্ঞান অর্জনের শক্তিশালী
হাতিয়ার এবং মনোযোগের বড় ব্যাঘাত হিসাবে কাজ। করে যদি ইন্টারনেটের মাধ্যমে
শিক্ষনীয় তথ্য, ই-বুক, এবং টিউটোরিয়াল সহজলভ্য করে কিন্তু অতিরিক্ত
ব্যবহার আসক্তি, প্ররোশনায় অমনোযোগ, চোখের সমস্যা ও অনিদ্রার কারণ হয়ে
দাঁড়ায়।
সুপরিকল্পিত ব্যবহার শিক্ষার সহায়ক, কিন্তু নিয়ন্ত্রণহীন ব্যবহার মেধা ও
স্বাস্থ্যের ক্ষতি করে। শিক্ষাজীবনে মোবাইলের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আছে।
ইতিবাচক প্রভাব শিক্ষার্থীরা সহজেই ইন্টারনেট ব্যবহার করে যে কোন বিষয়
সমাধান, ই-বুক বা শিক্ষনীয় কন্টেন্ট খুঁজে পেতে পারে।
ইউটিউব বা শিক্ষামূলক অ্যাপের মাধ্যমে কঠিন বিষয় গুলো সহজে বোঝা সম্ভব, যা
পড়াশোনাকে আরো সহজ করে তোলে। এটি যোগাযোগ মাধ্যমে তুলনীয়। শিক্ষক ও সহপাঠীদের
সাথে গ্রুপ চ্যাট বা মেইল করার মাধ্যমে এসাইনমেন্ট ও অন্যান্য তথ্যের
আদান-প্রথম সহজ হয়। বিভিন্ন অনলাইন কোর্স ও টিউটোরিয়াল দেখে নতুন দক্ষতা
অর্জন করা যায়।
এছাড়াও মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রকার স্কিল ডেভেলপমেন্ট করা যায়।
বিভিন্ন অনলাইন কোর্স ও টিউটোরিয়াল দেখে নতুন দক্ষতা অর্জন করা যায়। অনলাইনে
বিভিন্ন কাজ করা যায়। তবে এগুলো পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে। সোশ্যাল
মিডিয়া, গেম ও নোটিফিকেশনের কারণে শিক্ষার্থী মনোযোগ হারায়।
অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে দীর্ঘ সময় নষ্ট হয়, যা পরীক্ষার ফলাফলে
নেতিবাচক প্রভাব ফেলে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। দীর্ঘ
সময়ের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখ ব্যথা, মাথা ব্যথা, এবং
অতিরিক্ত গেম খেলার প্রবণতা বাড়ে। এছাড়া ঘুমের ব্যাঘাত ঘটে। অনেক রাত পর্যন্ত
মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে।
সাইবার বুলিং নিরাপত্তা অনুমোদিত কনটেন্ট এক্সেস এবং সাইবার
বুলিংয়ের ঝুঁকি থাকে। যা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। শিক্ষার
ক্ষেত্রে মোবাইলে কার্যকর করতে এর ব্যবহার সীমিত রাখা, শিক্ষনীয় কন্টেন্ট
বাছাই করা, এবং পড়ার সময় মোবাইল দূরে রাখা প্রয়োজন।
আরও পড়ুনঃ অল্প পুজিতে দোকান ব্যবসা শুরু করার উপায়
মানসিক স্বাস্থ্যের পরিবর্তন
অতিরিক্ত মোবাইল ব্যবহার মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে, যার
মধ্যে বিষন্নতা, তীব্র উদ্বেগ, অনিদ্রা, মনোযোগের অভাব এবং সামাজিক
বিচ্ছিন্নতা প্রধান। ঘন ঘন ফোন চেক করার প্রবণতা মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে
দেয় এবং মেজাজ খিটখিটে করে তোলে। ভার্চুয়াল জীবনের প্রতি আসক্তি বাস্তব
সম্পর্কের গভীরতা নষ্ট করে।
উদ্বেগ ও বিষন্নতা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার এবং অন্যের জীবনের
সাথে নিজের তুলনা করার ফলে হীনমন্যতা ও দুশ্চিন্তা বাড়ে। অনিদ্রা ও ঘুমের
ব্যবহার ঘটে।, মোবাইল স্ক্রিনে নীল আলো ঘুমের হরমোন নিঃসরণ কমিয়ে দেয়, যা
অনিদ্রা ও দীর্ঘস্থায়ী ঘুমের সমস্যার কারণ হয়। মনোযোগের অভাব, সারাক্ষণ
নোটিফিকেশন এর কারণে কোন নির্দিষ্ট কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।
স্মৃতিশক্তি ক্ষমতা হ্রাস পায়। অতিরিক্ত তথ্যের চাপে মস্তিষ্কের কার্যকারিতা
কমে যায়। সামাজিক বিচ্ছিন্নতা বাস্তব জীবনের যোগাযোগের পরিবর্তে ভার্চুয়াল
সম্পর্কের ওপর নির্ভরশীলতা বাড়ে। যা একাকীত্ব তৈরি করে। খিটখিটে মেজাজ
তৈরি হয়। ফোন না থাকলে বা দূরে থাকলে যে অস্থিরতা তৈরি হয়, তা মেজাজ ছিট
খেতে ও মানসিক চাপের সৃষ্টি করে।
দৈনিক মোবাইল ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা এবং ঘুমের এক ঘন্টা
আগে ফোন ব্যবহার থেকে বিরত থাকা জরুরী। মোবাইল ফোনের নোটিফিকেশন বন্ধ রাখা
দরকার। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখলে মনোযোগের ব্যাঘাত কম
হয়। শারীরিক সক্রিয়তা খেলাধুলা, হাঁটাচলা বা মানুষের সাথে সরাসরি কথা
বলার চর্চা বাড়ানো দরকার। মেডিটেশন ও যোগব্যায়াম মানসিক প্রসান্তি
ফেরাতে সাহায্য করে। অতিরিক্ত মোবাইল ব্যবহার মস্তিষ্কের জন্য ক্ষতিকর,
প্রায় সুস্থ ডিজিটাল অভ্যাস গড়ে তোলা জরুরী।
সময় ব্যবস্থাপনার সমস্যা
অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার সময়ে ব্যবস্থাপনায় বড় ধরনের বিঘ্ন ঘটায়, যা
কাজের উৎপাদনশীলতা কমায়, পড়াশোনার মনোযোগ নষ্ট করে এবং শারীরিক ও মানসিক
স্বাস্থ্যের ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে দিনে পাঁচ ঘন্টার বেশি ফোন ব্যবহার
চোখের সমস্যা, অনিদ্রা, ঘাড়ে ব্যথা এবং কাজের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিরোধী তৈরি
করে।
কাজের প্রতি মনোযোগের অভাব, কাজের সময় ঘন ঘন নটিফিকেশন চেক করা কাজের গতি
কমিয়ে দেয় এবং মনোযোগ ধরে রাখা কঠিন করে তলে। সময় অপচয় সোশ্যাল মিডিয়া বাদ
গেমসে ঘন্টার পর ঘন্টা নষ্ট হওয়ায় প্রয়োজনীয় কাজ সময়মতো শেষ করা যায় না।
ঘুমের বেয়াদপ ক্লান্তি তৈরি করে। রাতে দেরি করে ঘুমানো মোবাইলে বেশি
মনোযোগ দেওয়া ঘুমের সময় নষ্ট করে দেয়, যা পরের দিন কর্ম ক্ষমতা ও মনোযোগ
কমিয়ে দেয়।
শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়। অতিরিক্ত স্ক্রিন টাইম চোখে
ক্লান্তি, মাথা ব্যথা এবং দীর্ঘ মেয়াদে স্ট্রেস ও অবসাদের কারণ হতে পারে।
মোবাইল ফোন ব্যবহার করার নিয়ন্ত্রণ করা উচিত সোস্যাল মিডিয়াতে কম সময়
কাটান। বন্ধুদের সাথে সময় কাটান। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। মোবাইল
ফোনে গেম খেলা বন্ধ রাখ। অতিরিক্ত মোবাইল ব্যবহার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের
জন্য ক্ষতিকর। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আপনি পরিবার ও বন্ধুদের কাছ থেকে
দূরে চলে যাচ্ছেন। আপনাকে মোবাইল ফোন চালানো নিয়ন্ত্রণ করা উচিত।
ইতিবাচক দিক ও সুযোগ
মোবাইল ফোন আধুনিক জীবনের এক অপরিহার্য ও শক্তিশালী হাতিয়ার, যা মুহূর্তের
মধ্যে বিশ্বব্যাপী যোগাযোগ, দ্রুত ইন্টারনেট এক্সপ্রেস, এবং শিক্ষা কাজের
অভিযোগপূর্বর সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে দৈনন্দিন ব্যাংকিং, স্বাস্থ্য
মনিটরিং, বিনোদন সহজ হয়েছে, উৎপাদনশীলতা বাড়ায়।
মোবাইল ফোনের মাধ্যমে সহজে ও দ্রুত যোগাযোগ করা যায়। বিশ্বের যে কোন
প্রান্তে ভয়েস কল, ভিডিও কল, বা ের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ করা
যায়। ঘরে বসে তথ্য ও শিক্ষার সুযোগ তৈরি করেছে। ইন্টারনেট ব্যবহারের
মাধ্যমে মুহূর্তেই বিশ্বের যে কোন তথ্য খুঁজে পাওয়া যায় এবং অনলাইন ক্লাস,
ই-বুক বা ভাষা শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব।
মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন কর্মক্ষেত্র ও আয়ের নতুন সুযোগ তৈরি হয়েছে।
মোবাইল প্রযুক্তির ব্যবহার ক্যারিয়ারের সুযোগ বাড়াচ্ছে এবং নতুন কাজের
ক্ষেত্র তৈরি করছে। এছাড়া ঘরে বসে ফ্রিল্যান্সিং বা ব্যবসার কাজও করা যায়।
মোবাইল ফোন ডিজিটাল ব্যাংকিং ও লেনদেন সেবা দিয়ে যাচ্ছে। মোবাইল ফিনান্সিয়াল
সার্ভিস যেমন নগদ, বিকাশ ব্যবহার করে খুব সহজে নিরাপদে টাকা পাঠানো, বিল
পরিশোধ এবং কেনাকাটা করা যায়। বিনোদনের জন্য মোবাইল ফোন ব্যবহার করা
হয়। এছাড়াও অচেনা জায়গা চেনার জন্য জিপিএস ব্যবহার করা হয়।
সমাধান ও সচেতনার প্রয়োজন
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও অসচ্চি রোধে প্রয়োজন সচেতনতা ও পরিকল্পিত
ব্যবহার। নির্দিষ্ট সময়ের বেশি স্ক্রিন টাইম বর্জন, ঘুমের আগে ফোন
ব্যবহার না করা, নোটিফিকেশন বন্ধ রাখা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সময় কমিয়ে
বাস্তব জীবনে মানুষের সাথে সরাসরি যোগাযোগ মূল সমাধান। কোন পকেটে না রেখে এবং
গাড়িতে ব্যবহারের সময় ডু নট ডিস্টার্ব মোড চালু করে রাখা প্রয়োজন।
প্রতিদিনের মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করুন এবং তা মেনে চলুন। ঘুম
থেকে ওঠার পর প্রথম ৩০ মিনিট এবং ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ব্যবহার থেকে
বিরত থাকুন। বিকল্প অভ্যাস তৈরি করুন। ফোনের বদলে বই পড়া, ব্যায়াম করা
বা সখ এর কাজ করে সময় কাটান। অপ্রয়োজনীয় নটিফিকেশন বন্ধ করুন। কথা বলার
সময় ইয়ারফোন ব্যবহার করুন ফোন সরাসরি কানের কাছে বেশিক্ষণ না ধরার অভ্যাস
করুন।
আরও পড়ুনঃ
ডিজিটাল জোন আইটি বিডির যোগাযোগ ঠিকানা
উপসংহার
মোবাইল নির্ভর প্রজন্ম আমাদের জীবনে যেমন অসীম সুযোগ এনে দিয়েছে, রনি বাস্তব
জীবনের অনেক মূল্যবোধ ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের
উন্নতির পথে এগিয়ে নিতে পারে, কিন্তু অতিরিক্ত নির্ভরতা সামাজিক সম্পর্ক,
মানসিক স্বাস্থ্য ও বাস্তব অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত করে। তাই প্রয়োজন ভারসাম্য
যেখানে প্রযুক্তি আমাদের সহায়ক হবে, কিন্তু জীবনের নিয়ন্ত্রণ নিবে
না।



ডিজিটাল জোন আইটি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url