অল্প পুঁজিতে দোকান ব্যবসা শুরু করার উপায়
অল্প পুজিতে দোকান বা ছোট ব্যবসা শুরু করার জন্য মুদি দোকান, কসমেটিকস, ফাস্টফুড কর্নার স্টেনারি বা ভ্রাম্যমান সবজির দোকান খুব লাভজনক । ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বিক্রি করা যায়।
অল্প পুজিতে দোকান ব্যবসা শুরু করা সম্ভব যদি সঠিক পণ্য ও ভালো লোকেশন পাওয়া যায় পরিসরে ছোট থেকে শুরু করে ধীরে ধীরে গ্রাহক বাড়ালে ব্যবসা লাভজনক হবে।
সূচিপত্রঃ অল্প পুজিতে দোকান ব্যবসা শুরু করার উপায়
- বাজার চাহিদা পর্যবেক্ষণ করা
- পণ্যের ধরনের নির্বাচন করা
-
ব্যবসার স্থান নির্বাচন করা
- ডেকোরেশন করা
- অনলাইনে প্রচার প্রচারণা করা
- সেবা ও মান ঠিক রাখা
- সঠিক ব্যবসার আইডিয়া নির্বাচন করা
- গ্রাহককে আকর্ষিত করা
- ব্যবসা ধীরে ধীরে বড় করার পরিকল্পনা
- কম খরচে দোকান সাজানোর উপায়
- লাভ ও ক্ষতির হিসাব রাখা
- উপসংহার
বাজার চাহিদা পর্যবেক্ষণ করা
বাজার চাহিদা পর্যবেক্ষণ হলো একটি নির্দিষ্ট সময়ে,
নির্দিষ্ট মূল্যের ক্রেতারা কোন পণ্য বা সেবা কি পরিমানে কিনতে
চান গবেষণা ও বিশ্লেষণ করার প্রক্রিয়া। এটি
ব্যবসার সম্ভাব্য ঝুঁকি কমাতে, সঠিক উৎপাদন ও মূল্য নির্ধারণে এবং
প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সাহায্য করে । বাজার চাহিদা
পর্যবেক্ষণ করা ব্যবসা সফল করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। মানুষ কি কিনতে
আগ্রহী তা পর্যবেক্ষণ করা । এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজারের অন্যান্য
দোকান ভ্রমণ করা । এতে করে কম পুজিতে এমন পণ্য রাখা সম্ভব যেগুলো
চাহিদা মার্কেটে তুলনামূলক বেশি এবং দ্রুত বিক্রি হয় ফলে লাভের
সম্ভাবনা বেশি ।
আরও পড়ুন ঃ কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয়
পণ্যের ধরন নির্বাচন করা
পণ্যের ধরন নির্বাচন করা হলো ব্যবসার একটি গুরুত্বপূর্ণ বিষয় । পণ্যের
ধরনের উপর ভিত্তি করে সঠিক পণ্য বেছে নেওয়া এটি মূলত ক্রেতার চাহিদা
। যেমন - আকার, রঙ, স্টাইল ইত্যাদি পণ্য নিশ্চিত করা
। সঠিক পণ্য নির্বাচন ব্যবসার সাফল্য ও চাহিদা এবং লাভজনক ব্যবস্থাপনার
জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। গ্রাহকের নির্দিষ্ট চাহিদা পূরণ করাই মূল
লক্ষ্য । সঠিক ক্যাটাগরি নির্বাচনের মাধ্যমে সঠিক ধার্য করা এবং
ফেসবুক বা গুগোলের মাধ্যমে প্রচার-প্রচারণা করা । এটি হলো গ্রাহকের
চাহিদা বুঝে ব্যবসার জন্য সঠিক পণ্য নির্ধারণ করা, ব্যবসার জন্য লাভজনক
।
ব্যবসার স্থান নির্বাচন করা
ব্যবসা সফলতার জন্য সঠিক স্থান নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়
। সাধারণত লক্ষ্য রাখা, যেখানে মানুষের সমাগম বেশি, রাস্তাঘাট ভালো,
যাতায়াতের সুবিধা আছে আরো ব্যবসা প্রতিষ্ঠান আছে এইগুলোতে নিজের ব্যবসা
প্রতিষ্ঠান চালু করতে পারলে সবচেয়ে ভালো । ব্যবসার ধরণ অনুযায়ী পরিবেশ ঠিক
রাখা । আপনার পণ্যের ধরন অনুযায়ী কাস্টমার কোথায় বেশি এই পণ্য
ক্রয় করতে যায় তা নির্বাচন করা এবং সেই এলাকায় আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালু
করা । কাস্টমারের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা । কাস্টমারের
চাহিদা পছন্দ বোঝার চেষ্টা করুণ । আপনি যে জায়গায় আপনার ব্যবসা
প্রতিষ্ঠান চালু করছেন আপনার পণ্য অনুযায়ী জায়গাটি সঠিক কিনা তা
পর্যবেক্ষণ করুন এবং ভাড়া, কারেন্টে বিল, আরো অন্যান্য খরচ অনুযায়ী প্রতিষ্ঠান
এর জায়গা নির্বাচন করুন ।
আরও পরুনঃ
ডিজিটাল জোন আইটি বিডির যোগাযোগর ঠিকানা
ব্যবসা প্রতিষ্ঠান ডেকোরেশন করা
ব্যবসা প্রতিষ্ঠান এর ডেকোরেশন বা অভান্তরিন সৌন্দর্য আকর্ষণ ব্র্যান্ড ভ্যালু
বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ । আকর্ষণীয় লুক, সুন্দর
আলোকসজ্জা আকর্ষণীয় গ্যালারি, আধুনিক ইন্টেরিয়র ডিজাইন । দোকান
বা শোরুমে পর্যাপ্ত ও উজ্জ্বল আলোর ব্যবস্থা করুন । ব্যবসার নাম ও লোগো প্রিমিয়াম মানের গ্লাস নেমপ্লেট ব্যবহার করুন । ভালো মানের
পণ্য প্রদর্শনী গ্যালারি ব্যবহার করুন । অভিজ্ঞ ডেকোরেটর বা ইন্টেরিয়র ডিজাইনের সহায়তা নিন ।
অনলাইন প্রচার প্রচারণা করা
অনলাইন প্রচার বা ইন্টারনেট ব্যবহার করে পণ্যের প্রচার প্রচারনা করা যাই । এটা
ডিজিটাল মার্কেটিং বলে পরিচিত । সোশ্যাল মিডিয়া (Facebook, instagram, you
tube) এছারা (SEO, google) ভিডিও কনটেন্ট, ব্লগ ভিডিও তাছাড়া পেইড বিজ্ঞাপনের
মাধ্যমে অনলাইন প্রচার করা সম্ভব । অনলাইন প্রচার এর মাধ্যমে আপনার পণ্যর
চাহিদা বেড়ে যাই ।
সেবা ও মান ঠিক রাখা
সেবা ও মান ঠিক রাখতে হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ, গ্রাহকের মতামতের ভিত্তিতে
সঠিক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরী । এটি দীর্ঘ মেয়াদী সম্পর্ক স্থাপন
করে । নিয়মিত প্রশিক্ষণ এবং ত্রুটিমুক্ত সেবা নিশ্চিত করাই হলো মান ধরে রাখার
মূল চাবিকাঠি ।
সঠিক ব্যবসার আইডিয়া নির্বাচন করা
সঠিক ব্যবসার আইডিয়া নির্বাচনে নিজের দক্ষতা, আগ্রহ, বাজারের চাহিদা এবং পূঁজির
সঠিক মূল্যায়ন করা জরুরি । আপনার কোন বিষয়ে জ্ঞান, অভিজ্ঞতা ও শখ আছে তা
নির্ধারণ করুন । তাহলে ব্যবসাই সফল হতে পারবেন ।
গ্রাহককে আকর্ষিত করা
গ্রাহককে আকৃষ্ট করতে মানসম্মত পণ্য বা সেবা নিশ্চিত করা । আকর্ষণীয় অফার, বিশেষ
ছাড় কাস্টমার সার্ভিস প্রদান করা । কাস্টমারের সাতে ভদ্র, বিনয়ী আচরণ করা যেন
কাস্টমার খুশি হয় । অনলাইন ফেসবুক, ইউটুব এর মতো সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকুন
যেন কাস্টমার সহজেই সার্ভিস পাই । এই সব বিষই লক্ষ্য রেখে ব্যবসা করলে সাকসেস পাওয়া যাই ।
ব্যবসা ধীরে ধীরে বড় করার পরিকল্পনা
ব্যবসার ধীরে ধীরে বড় করার জন্য প্রয়োজন ধারাবাহিক গ্রাহক সেবা এবং সঠিক
কৌশল । পরিকল্পনার মধ্যে রয়েছে ছোট পুঁজিতে শুরু করে বাজার গবেষণা,
গ্রাহকদের সন্তুষ্টির মাধ্যমে ব্যবসার বৃদ্ধি এবং ধাপে ধাপে পন্য বা পরিষেবার
বৈচিত্র আনা । ঝুঁকি কমাতে একসাথে বড় বিনিয়োগ না করে আয়ের একটি অংশ পুনরায়
বিনিয়োগ করা । ব্যবসার অর্থ আর ব্যক্তিগত অর্থ আলাদা রাখুন ।
গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করুন । প্রাথমিক পণ্য বা সেবা জনপ্রিয়
হওয়ার পর নতুন পণ্য বা সেবার দিকে মনোযোগ দিন ।
কম খরচে দোকান সাজানর উপায়
কম খরচের দোকান সাজানো সম্ভব । কম খরচে দোকান সাজানোর সবচেয়ে ভালো
উপায় পুরনো জিনিস নতুন করে সাজানো । দেওয়ালে উজ্জ্বল রং স্মার্ট
লাইটিং আকর্ষণীয় ডিসপ্লে তৈরি করা । কোন দোকান বন্ধ হয়ে যাওয়া সেই
দোকানের পণ্য কম দামে কেনা যায় ।
আরও পরুন ঃ
রাজশাহী কলেজ সম্পর্কে
লাভ ও ক্ষতির হিসাব রাখা
লাভ ও ক্ষতির সঠিক হিসাব রাখার জন্য নিয়মিত ক্রয় মূল্য এবং বিক্রয়
মূল্যের রেকর্ড রাখা প্রয়োজন । প্রতিদিনের পণ্য ক্রয় এবং বিক্রয়ের তারিখ
অনুযায়ী হিসাব খাতায় লিখে রাখুন । যে মূল্যে পণ্য কেনা হয়েছে বা
উৎপাদিত হয়েছে তা লিখে রাখুন । আর যে মূল্যে পণ্যটি কাস্টমারের কাছে বিক্রি
করা হয়েছে তা লিখে রাখুন । লাভ বা ক্ষতি সব সময় বিক্রয় মূল্যের উপর
নির্ধারণ করে । ব্যবসার ছোটখাটো খরচ যেমন- বিদ্যুৎ বিল, যাতায়াত খরচ,
চা-নাস্তা ইত্যাদি লাভ ক্ষতির হিসেবে অন্তর্ভুক্ত করুন ।
উপসংহার
অল্প পুজিতে দোকান ব্যবসা শুরু করার উপসংহার হলো সঠিক পরিকল্পনা, মানসিক
ইচ্ছা, ধৈর্য, কোঠর পরিশ্রম সাফল্য নিয়ে আসতে পারে । প্রথমে ছোট করে
শুরু করে আসতে আসতে তা বৃদ্ধি করা । কাস্টোমারের চাহিদা বোঝা । পণ্যের গুণগত
মান ঠিক রাখলে অল্পতেই সাকসেস হওয়া যাই ।



ডিজিটাল জোন আইটি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url